1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

মেহেদির রঙে রঙিন দেব-রুক্মিণী

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্ক বরাবরই আলোচনায়। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ায় একরকম ‘ওপেন সিক্রেট’। তবে এবার সেই সম্পর্ক যেন নতুন মোড় নিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের শেয়ার করা কিছু ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
ছবিতে দেখা যাচ্ছে, মেহেদি উৎসবে মেতে উঠেছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, দেবের হাতে স্পষ্ট করে লেখা রুক্মিণীর নাম—যা আরো বাড়িয়ে দিয়েছে বিয়ের গুঞ্জন।

মুহূর্তগুলোতে ধরা পড়েছে তাদের মিষ্টি রসায়ন। চোখের ভাষা, খুনসুটি আর স্বতঃস্ফূর্ত হাসিতে ভরপুর সেই ফ্রেমগুলো যেন বলছে অনেক না বলা কথা।
স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন—তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটছেন তারা? কেউ কেউ তো ইতোমধ্যেই আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন।

এর আগে রুক্মিণী মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করতে যান, তখন নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে পরিচয় দিয়েছিলেন, আর অভিনয় ও রাজনীতিকে বলেছিলেন ‘একটু-আধটু কাজ’!

সব মিলিয়ে, মেহেদির এই রঙ কি সত্যিই বিয়ের ইঙ্গিত—নাকি শুধুই কোনো শুটিংয়ের অংশ? সেটাই এখন দেখার অপেক্ষা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd