1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রায় ৪০টি দেশের প্রতিযোগীদের হারিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তমা রশিদ জিতেছেন বিজয়ের মুকুট। রোববার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানেই বিজয়ী হিসেবে তমা রশিদের নাম ঘোষণা করা হয়।

মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশ করে তমা রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল হিসেবে এবারই প্রথম বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে মুকুট জয় করে দেশে ফিরছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ফাইনাল পর্যায়ে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

তমা আরো বলেন, ‘কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে আমি অনেক ভালো করেছি। আমি মনে করি, এই অংশগুলোই আমাকে বিজয়ের দিকে এগিয়ে দিয়েছে।’জানা গেছে, আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন এই বিজয়ী।দেশে ফিরে আবারও নিয়মিত উপস্থাপনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শক হিসেবেও কাজ করতে চান তিনি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd