1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

মস্কো চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ভাবনা

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : মস্কোর রসিয়া থিয়েটারে শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরে লাল গালিচায় হেঁটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

আন্তর্জাতিক এই আয়োজনে বিদেশি নামী ব্র্যান্ডের বদলে ভাবনা প্রাধান্য দিয়েছেন দেশীয় ঐতিহ্যকে। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি ওভারকোট পরে তিনি রেড কার্পেটে উপস্থিত হন।
বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক শিল্পকে তুলে ধরার এই সাহসী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে।

এবারের উৎসবে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে। একটি যুবরাজ শামীমের ‘অতল’ এবং অন্যটি আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। উৎসবের পর্দা নামবে আগামী ২৩ এপ্রিল।

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ এ বাংলাদেশের ঝিমিয়ে পড়া যাত্রাশিল্পের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। এতে প্রধান চরিত্র ‘প্রিন্সেস রোজি’র ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা।

মস্কোর উৎসবে অংশ নিতে পেরে নিজের অনুভূতি জানিয়ে ভাবনা বলেন, নিজের দেশ ও শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। মর্যাদাপূর্ণ এই উৎসবে নিজের অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd