1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকল ১০০ টন কাঁচা মরিচ

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারত থেকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম চালানে ১০ ট্রাকে করে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।

প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ ছিল। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।

আমদানির বিষয়টি নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাকে ভারতীয় কাঁচামরিচ দেশে এসেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আমদানিকারকেরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।

আমদানিকারকেরা জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে রবিবার (২ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে তাঁদের জানানো হয়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র ১৫ দিন আগেও জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে কয়েক দফা দাম বেড়ে বর্তমানে তা ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে।

এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সাতক্ষীরা শহরের কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমেছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।

ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে দাম কমতে শুরু করবে বলে আশা করছি। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আগামীকাল আরো বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির প্রস্তুতি রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
মতিঝিলনিউজ /এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd