1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

ভোট শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন মানুষ

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনদিনের সরকারি ছুটিতে লাখো মানুষ রাজধানী ছেড়েছিলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সেই ছুটি শেষ হয়েছে, অফিস আদালত খুলেছে। ফলে জীবিকার টানে নগরীতে ফিরতে শুরু করেছেন ঘরেফেরা মানুষেরা।

আজ সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার বাস একে একে যাত্রীবোঝাই হয়ে ফিরছে। ফেরিঘাটে কিছুটা বিলম্ব ঘটলেও মোটামুটি সব বাসই নির্ধারিত সময়ের আশেপাশেই ঢাকায় ফিরে আসছে।

ঝিনাইদহ থেকে আগত যাত্রী মো. কাউসার বলেন, ছুটি শুরু হওয়ার আগের দিন রাতে বাড়ি ফিরেছিলাম। ভোট দিলাম, ছুটিও কাটালাম। আজ থেকে অফিস শুরু, তাই ফিরে এসেছি।

মাগুরা থেকে আগত যাত্রী জাকির হোসেন বলেন, যাওয়ার দিন ভোগান্তি হলেও আসতে পেরেছি সহজেই। এবারের ছুটি, ছুটি মিলে সার্বিক অভিজ্ঞতাটা বেশ ভালো।

এ বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী প্রত্যেকটা বাসই ফিরছে যাত্রীবোঝাই হয়ে। যদিও সে তুলনায় ঢাকা ছাড়ছে অনেক কম।

ঢাকা কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, সকাল থেকেই প্রতিটা বাস যাত্রী ভরে ফিরছে, সারাদিনই ফিরবে। তবে আজ বাড়িফেরা যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেকটাই কম।

হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন বলেন, সকাল থেকে আমাদের ছয়টা বাস যাত্রী নিয়ে ফিরছে। মহাসড়কে তেমন জ্যাম নেই। ফলে যাত্রীরা স্বস্তিতেই ফিরতে পারছেন।

শ্যামলী পরিবহনের কাউন্টার কর্মী ইলিয়াস বলেন, আজ অনেকেই ঢাকা ফিরছে, তবে আগামীকাল এ পরিমাণ আরও বাড়বে। কারণ কাল থেকে পুরোদমে অফিস চালু হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd