1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে রাজ্যের বারামতি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। অজিত পাওয়ারকে বহনকারী বিমানটি জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ২ জন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে।অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই। ‘ফ্লাইটরেডার ২৪’-এর তথ্য বলছে, বিমানটি আছড়ে পড়ার আগেও একবার রানওয়েতে নামার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। অবতরণের চেষ্টা প্রথম বার ব্যর্থ হওয়ার পরে আকাশে এক চক্কর দিয়ে দ্বিতীয় চেষ্টা করেন পাইলট। দ্বিতীয় বার রানওয়েতে নামার সময়েই ভেঙে পড়ে বিমানটি।

বারামতী বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, অবতরণের সময়ে রানওয়ের একটি ধারে ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। অজিত পাওয়ার মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা। বয়সজনিত কারণে শারদ পাওয়ার রাজনীতি থেকে একপ্রকার অবসর গ্রহণের পর এনসিপির হাল ধরেন অজিত।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd