1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী শ্রীনগরে দুর্গাপুজার মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ব্রেকিং নিউজঃ

ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অংশ নেন।

অনুষ্ঠানকালে হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd