1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

বেলকুচিতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আলীম

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলার মুকন্দগাতী করিতলা থেকে সুবর্ণসাড়া গ্যারেজ পর্যন্ত এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

উদ্বোধনের সময় তিনি নিজে খালে নেমে কচুরিপানা ও জমে থাকা আবর্জনা অপসারণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকদের মতে, খাল পরিষ্কার করা হলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd