1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে আহত ৮, বাড়িঘর ভাঙচুর

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ফরিদপুরের সালথা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাতাগ্রাম এলাকার হেমায়েত মাতুব্বর এবং প্রতিপক্ষ ফারুক মাতুব্বরের সমর্থক বাচ্চু চোকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

এদিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি মাপার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে জমি পরিমাপের একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

তর্কবিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের প্রায় ২০০ থেকে ৩০০ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উত্তেজিত সমর্থকরা স্থানীয় বাসিন্দা মেহেদী মুন্সী, মিন্টু মুন্সী, সেলিম মুন্সী, হালিম মীর, মান্দার শেখ, মিজান, সেলিম চোকদার ও আসাদ শেখের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd