1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

তিনি যুক্তরাজ্য-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ খাতে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

এক অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান।

বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd