1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রংপুর সিটির পরিচ্ছন্ন কর্মীরা

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মতিঝিল নিউজ প্রতিবেদক : রংপুর সিটি কর্পোরেশনের ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সিটি কর্পোরেশন প্রাঙ্গনে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন।

রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতিঝিল নিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd