1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

পাম্পে গাড়ির দীর্ঘ লাইন, অনেকেই নিচ্ছেন ফুল ট্যাঙ্ক তেল

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬

পাম্পে গাড়ির দীর্ঘ লাইন, অনেকেই নিচ্ছেন ফুল ট্যাঙ্ক তেল

নিজস্ব প্রতিবেদন | মতিঝিল নিউজ ২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেক চালকই আগাম প্রস্তুতির অংশ হিসেবে তাদের গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল নিচ্ছেন।
গতকাল মধুমিতা হলের পাশে অবস্থিত রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন–এ সারিবদ্ধভাবে গাড়িতে তেল সরবরাহ করা হয়েছে। পাম্পটিতে শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেল নিয়েছেন এবং সেখানে তেল সরবরাহে কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা দেখা যায়নি।
পাম্পটির ম্যানেজার জানান,
“সরকার আমাদের কাছে যতটুকু তেল সরবরাহ করছে, আমরা ততটুকুই গ্রাহকদের দিচ্ছি এবং নিয়ম মেনে সবার মাঝে তেল বিতরণ করার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন,
“আমরা নির্ধারিত মূল্যের বাইরে কোনো অতিরিক্ত টাকা নিচ্ছি না। সবাইকে সুশৃঙ্খলভাবে তেল দেওয়ার চেষ্টা করছি। নিরাপত্তার স্বার্থে খোলা বোতল বা কোনো পাত্রে তেল দেওয়া হচ্ছে না।”
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সুশৃঙ্খলভাবে যতটুকু তেল পাওয়া যাচ্ছে ততটুকু গ্রাহকদের মাঝে বিতরণ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd