1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি কাতল ধরা পড়েছে জেলের জালে। মাছটি বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়।

রোববার (১৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১,৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।

জানা গেছে, শনিবার শেষ রাতে ঠান্ডু হালদার তার সহযোগীসহ পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতলা মাছটি জালে আটকা পড়ে। বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন করে দেখা যায় ২৫ কেজি।

বিশাল মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১,৭০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন, দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd