1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহনের শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হন ইউএনও।

“অনেক গাড়ির লাইন দেখে উনি (ইউএনও) বৈধ কাগজপত্র না থাকা কয়েকজনকে জরিমানা করেন। এসময় হঠাৎ করেই কিছু লোকজন তার ওপর হামলা করে। স্থানীয়রা তাকে সেভ করে পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে,” বলেন তিনি।

জানা গেছে, শনিবার দেবীগঞ্জ উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। এর ফলে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালকদের লাইনে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান পেট্রোল পাম্পে দায়িত্বরতরা।

এসময় ফুয়েল কার্ড এবং বৈধ কাগজপত্র না থাকা কয়েকটি যানবাহনকে জরিমানা করেন পেট্রোল পাম্প পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd