1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় ৪টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : নেত্রকোণা সদরে রাতের অন্ধকারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে ভোটকেন্দ্রের কয়েকটি বুথে আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।

পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd