মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : দেশীয় শোবিজে নারী গোয়েন্দাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন ডিটেকটিভ সিরিজ ‘নীহারিকা সেন’। তীর প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করছেন গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী সিফাত নুসরাত। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক, যা ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে।
সিফাত নুসরাত জানান, সম্প্রতি প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। আরো কয়েকটি পর্ব নির্মাণের পর তীর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে সিরিজটি প্রচার শুরু হবে। এ বিষয়ে তিনি বলেন, “ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রের মাধ্যমে দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে চাই।”
সিরিজটির প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ।
বাংলাদেশে নারী গোয়েন্দা চরিত্র খুব কমই দেখা যায়। সেই জায়গা থেকে ‘নীহারিকা সেন’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে বিশ্বাস নির্মাতা নাজিরী সাগরের।
মতিঝিলনিউজ/এআর