1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজঃ

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করার দায়ের অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার তোপের মুখে পড়েন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।

শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ কান্ড ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুদ্ধ হয়ে উঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘আমি শেষ বারের মত আপনাকে সর্তক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি পরবর্তীতে সেটা করব না।’

এ সময় তিনি বলেন, ‘অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাইখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা আমার কোন দল লাগে না।’

হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, ‘নির্বাচন বিধি মালা ১৮ লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। এ সময় ওই প্রার্থী আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।’
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd