1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

নির্বাচনের জন্য সরকার পূর্ণ প্রস্তুত : প্রেস সচিব

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিল নিউজ প্রতিবেদক : আসন্ন নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘নির্বাচনের মাত্র ৩৭ দিন বাকি, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। যারা নির্বাচন নিয়ে এখনও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রোফাইল আমাদের কাছে স্পষ্ট।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, ‘সিকিউরিটি ফোর্স—পুলিশ, মিলিটারি ও বিজিপি—আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্প্রতি দেশে তিনটি বড় ইভেন্ট—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা—বৃহৎ জনসমাগমসহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই ধরনের এত বড় ইভেন্ট একই সময়ে বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি এবং আমাদের নিরাপত্তা বাহিনী এগুলো সুচারুভাবে পরিচালনা করেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণত এই ধরনের নির্বাচনে অবজারভার পাঠায় না, তাই অভ্যন্তরীণভাবে সব প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।’
মতিঝিল নিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd