1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ফগার মেশিন বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ১৬টি নতুন ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার কার্যালয়ে এই মেশিন বিতরণ করেন।

প্রশাসক মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে সংস্থাটির মজুদে ৭০টি ফগার মেশিন এবং ১৭০টি হ্যান্ড স্প্রে মেশিন রয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে অতিরিক্ত ফগার ও হ্যান্ড স্প্রে মেশিন কেনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা কর্মসূচির ঘোষণা দেন প্রশাসক। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বনিম্ন বা শূন্য থাকবে, সেই ওয়ার্ডের ওয়ার্ড সচিব, মশক নিধন সুপারভাইজার এবং মশক নিধন কর্মীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

অনুষ্ঠানে সিটির সব ওয়ার্ডের সচিব, মশক নিধন সুপারভাইজার ও মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd