1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

নদ্দায় গাড়ির গ্যারেজে আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর নদ্দায় একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগে সকাল সোয়া ৬টার দিকে গ্যারেজটিতে আগুন লাগে।

এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে।

জানা যায়, গ্যারেজটির পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো বিপদ হয়নি। অবশ্য আগুনে ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd