1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

তুরাগে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান : রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর তুরাগের মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাজার করে অটোরিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেলসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। বর্তমানে তারা রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd