1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার : আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
ব্রেকিং নিউজঃ

তাজ নেহারকে নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয় রোববার।তেমন কোনো চমক নেই দলে। তাজ নেহারকে ফেরানো হয়েছে মূল দলে। বাদ পড়েছেন শারমিন সুলতানা।

আগামী ২৫ মে বাংলাদেশ নারী দল স্কটল‌্যান্ড যাবে। সেখানে স্কটল্যান্ড ও নেদারল‌্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর দল লফবোরো যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্মআপ ম‌্যাচ খেলতে। ১৪ জুন বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম‌্যাচ নেদারল‌্যান্ডসের বিপক্ষে।

নিজের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় লেগ স্পিন অলরাউন্ডার ফাহিমা খাতুন। ২০১৪ সাল থেকে নিয়মিত বিশ্বকাপে খেলছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে স্ট‌্যান্ডবাই তালিকায় ছিলেন তাজ নেহার। আগ্রাসী ব‌্যাটিংয়ে পারদর্শী থাকায় তাকে দলে যুক্ত করা হয়েছে। যদিও তার পারফরম‌্যান্স তেমন আশাব‌্যঞ্জক নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ৬.২৮ গড়ে মোট ৪৪।

তবে তাকে নিয়ে আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ, ‘‘তাজ নেহার ভার্সেটাইল ব্যাটার, যিনি ১ থেকে ৬ নম্বর পজিশনের যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারে। বিশেষ করে, ইনিংসের শেষ ৫ ওভারে রান তোলার যে সমস্যা দলে রয়েছে, তাজ নেহার সেটি সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দল অংশ নেবে। দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দিতা করবে দলগুলো। সব মিলিয়ে ম‌্যাচ হবে ৩৩টি। ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। ২৪ দিনের রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষ কবে ৫ জুলাই। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল ম‌্যাচ।

বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল‌্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানকে। ‘বি’ গ্রুপে রয়েছে নিউ জিল্যান্ড, ইংল‌্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল‌্যান্ড ও স্কটল‌্যান্ড।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে, এজবাস্টনে। সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ। একই দুজন একই ভেনু্যতে ভারত ও পাকিস্তানের ম্যাচ। ১৭ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে হেডিংলিতে।

তিন দিন পর হ্যাম্পশায়ারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাঁচদিনের বড় বিরতির পর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।

২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ছয় আসরে বাংলাদেশ ২৫ ম্যাচে ৩টিতে জিতেছে। এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ হবে নিজেদের বিশ্বকাপের মূলমঞ্চে তুলে ধরার।

বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ‌্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিতা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ঞা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, তাজ নেহার।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd