1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান । মতিঝিল নিউজ 24

রাজধানী ঢাকায় অবস্থিত দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ইং, সকাল ১১টা থেকে রাজধানীর বড় মগবাজারে অবস্থিত জিকিউ ভবন (৮ম তলা)–এ এই সভা হাইব্রিড সিস্টেমে আয়োজন করা হয়। সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির অগ্রগতি ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং আগামী দিনে আরও টেকসই ও আধুনিক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে কোম্পানির সার্বিক সাফল্য ও ভবিষ্যৎ উন্নয়ন কামনা করে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd