1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

জাবি শিক্ষককে প্রাণনাশের হুমকি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে ধারাবাহিকভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে জাবির জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসভবনে বেনামি একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে তার মতপ্রকাশকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক প্যানেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে উদ্বেগ জানালে বিষয়টি আমলে নেয় প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধ্যাপক নাহরিন ইসলাম খানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন হুমকির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd