1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ছেলের আত্মহত্যা, মরদেহ দেখে বাবার মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাচুড়া গ্রামে ছেলে লিটন কাজীর (৩২) মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে মারা গেছেন বাবা মান্নান কাজী (৬০)। জানাজা শেষে বাবা ও ছেলের একসঙ্গে দাফন করা হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ হৃদয়বিদায়ক ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মুকসুদপুর থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়রা অংশ নেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd