1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

চার বছর বিরতির পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিল বিটিএস

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে সমাদৃত দক্ষিণ কোরিয়ার কে-পপ বয়ব্যান্ড বিটিএস। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে তারা। ইতোমধ্যে ২০২৬-২০২৭ সালে লম্বা এক ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে আরএম, জিন, জিমিনরা। এই ট্যুরটি আগামী বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত চলবে। এই সফরে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ জুড়ে বিটিএসের ৭০টিরও বেশি কনসার্ট অনুষ্ঠিত হবে।

২০২১–২২ সালে অনুষ্ঠিত ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের পর এটিই হবে বিটিএসের প্রথম পূর্ণাঙ্গ কোনো বিশ্ব সফর। দীর্ঘ বিরতির পর এই ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে ব্যান্ডটির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

একে কেন্দ্র করে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইচওয়াইবিই-এর মালিকানাধীন অনলাইন ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে নিবন্ধিত বিটিএস আর্মি সদস্যপদধারীদের জন্য ২২ ও ২৩ জানুয়ারি প্রিসেল টিকিট বিক্রি অনুষ্ঠিত হবে। এরপর ২৪ জানুয়ারি থেকে সব অঞ্চলের জন্য সাধারণ টিকিট বিক্রি শুরু হবে।

এর কয়েক সপ্তাহ আগেই বিগহিট মিউজিক জানিয়েছিল, প্রায় চার বছরের বিরতির পর আগামী ২০ মার্চ সঙ্গীতে ফিরছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করার কারণেই এতদিন একসঙ্গে কাজ থেকে বিরত ছিলেন গ্রুপটির সাত সদস্য—আরএম, জিন, জিমিন, ভি, সুগা, জং কুক ও জে-হোপ।

জানা গেছে, র্যাপার সুগা ছিলেন গ্রুপটির শেষ সদস্য যিনি সামরিক দায়িত্ব থেকে মুক্তি পান। কাঁধের আঘাতের কারণে তিনি সেনাবাহিনীতে সরাসরি কাজের পরিবর্তে সমাজসেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের জুন মাসে সেই দায়িত্ব শেষ করেন। অন্যদিকে আরএম, ভি, জিমিন, জং কুক, জিন ও জে-হোপ নিয়মিত সেনাবাহিনীতে চাকরি করেছেন।

সব সদস্যের সামরিক পরিষেবা শেষ হওয়ার মধ্য দিয়ে এবার আবার পূর্ণাঙ্গভাবে একত্রিত হচ্ছে বিটিএস, আর সেই সঙ্গে শুরু হচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত বিশ্ব সফর।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd