1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

গোপালগঞ্জ-২: জামায়াত জোটকে প্রত্যাখান মুক্তিযোদ্ধাদের

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবরকে বিজয়ী করতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতকে দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন।

রবিবার গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ড।

গোপালগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক মো. ফিরোজ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. কে এম বাবর।

সভায় বিশেষ বক্তা বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও উপজেলা কমান্ডার আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর চালানো বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড ও ভয়াবহ গণহত্যার ইতিহাস তুলে ধরেন।

তারা জানান, জামায়াত যে নৃশংসতার ইতিহাস তৈরি করেছে, তা কোনোদিন ভোলার নয়। কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষ এই অপশক্তির সঙ্গে থাকতে পারে না। সেজন্য তারা জামায়াত সংশ্লিষ্ট যেকোনো রাজনৈতিক জোটকে বর্জন করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ডা. কে এম বাবরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এই নিঃস্বার্থ সমর্থন আমার রাজনৈতিক পথচলায় বড় প্রেরণা। আমরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।’

সভায় জেলা ও উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে ডা. কে এম বাবরের পক্ষে কাজ করার ঘোষণা নেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd