1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

গোপালগঞ্জে ৫১০ লিটার ডিজেল মজুত, লক্ষাধিক টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ৫১০ লিটার ডিজেল মজুত রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৫১০ লিটার ডিজেল মজুত রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫১০ লিটার ডিজেল জব্দ করে কৃষকের মাঝে বিক্রি করা হয়।

আজ সোমবার (৩০ মার্চ) গোযেন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালানো হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জারিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন, কাশিয়ানী উপজেলার দহিসারা গ্রামের আলমগীর মোল্লা (৬০) ও একই গ্রামের সোবাহান খানের ছেলে রবিউল ইসলাম (২৯)।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারের ব্যবসায়ী আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুত করে রেখেছেন— এমন গোপন সংবাদ পায় গোযেন্দা সংস্থা এনএসআই। পরে এনএসআই সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুত করা ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে তেল মজুতের দায়ে ব্যবসায়ী আলমগীর মোল্লাকে এক লাখ টাকা জরিমানা ও আনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান তিনি।

একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd