1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

গুরুতর অসুস্থ মাগুরার ডিসি : হেলিকপ্টারে নেয়া হলো ঢাকায়

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে মাগুরা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ হওয়ার পর জেলা প্রশাসককে প্রথমে এ হাসপাতালে নেওয়া হয়। কয়েক দিনের ব্যস্ত সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর রবিবার রাতে তিনি অসুস্থ বোধ করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানিয়েছেন, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত জটিলতা এবং পেটের স্নায়ুজনিত কিছু সমস্যায় ভুগছিলেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন মোতাকাব্বীর আহমেদ। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসকের আকস্মিক অসুস্থতার খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd