1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ক্যামেরা মামলার ভয়ে ট্রাফিক আইন মানতে বাধ্য হচ্ছেন চালকরা

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
ক্যামেরা মামলার ভয়ে ট্রাফিক আইন মানতে বাধ্য হচ্ছেন চালকরা
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে আধুনিক ট্রাফিক নজরদারি ক্যামেরা। আর এই ক্যামেরার কারণেই এখন অনেক চালক ট্রাফিক সিগনাল অমান্য করতে সাহস পাচ্ছেন না। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সিগনাল মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যানবাহন।
আগে যেখানে অনেক চালক তাড়াহুড়ো করে লাল বাতি অমান্য করতেন, সেখানে এখন ক্যামেরায় মামলা হওয়ার ভয়ে অধিকাংশ চালক নিয়ম মেনে চলছেন। এতে একদিকে যেমন কমছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়ছে।
সচেতন মহলের দাবি, শুধু ক্যামেরা বসালেই হবে না, পাশাপাশি নিয়মিত মনিটরিং ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। ট্রাফিক আইন মেনে চললে নগরজীবনে শৃঙ্খলা ফিরে আসবে বলেও মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd