1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কোরআনের সুরাগুলোর নাম কে রেখেছেন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলনিউজ ধর্ম ও জীবণ ডেস্ক : কোরআন আল্লাহর কালাম। এর আয়াতগুলোর বিন্যাস ও সুরাগুলোর নামকরণ সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে নামগুলো অবগত হয়ে তা সাহাবি ও উম্মতকে জানিয়ে দিতেন। জালালুদ্দিন সুয়ুতি (রহ.) বলেন, ‘কোরআন মজিদের আয়াতসমূহের বিন্যাস ও সুরাগুলোর নামকরণ সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত।’ (আল ইতকান ১/১৪৮)

আল্লামা তাহির ইবন আশুর (রহ.) বলেন, সুরাগুলোর নাম ওহি নাজিলের সময় থেকেই নির্ধারিত। (আত তাহরির ওয়াত তানবির ১/৮৮) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, উসমান (রা.) বলেছেন, যখন রাসুলুল্লাহ (সা.)-এর ওপর কোন আয়াত নাজিল হত, তখন তিনি ওহি-লেখক কাউকে ডেকে বলতেন, এই আয়াত অমুক সুরার মধ্যে অমুক স্থানে রাখো। তাঁর ওপর একটি কিংবা দুটি আয়াত অবতীর্ণ হলেও তিনি ঐরূপ বলতেন।

সুরা আনফাল প্রথম দিককার মাদানি সুরা এবং সুরা তাওবা শেষের দিককার মাদানি সুরা। দুটি সুরার বিষয়বস্তু প্রায় একই। সেজন্য সুরা দুটিকে আমি পাশাপাশি রেখেছি। সেজন্য আমি দুটি সুরার মাঝে বিসমিল্লাহ.. লিখিনি। (আবু দাউদ, হাদিস: ৭৮৬) এতে বুঝা যায় যে কোরআনের বিন্যাস আল্লাহ কর্তৃক নির্ধারিত। জিবরিল (আ.) প্রতিবছর রমজানে মহানবী (সা.)-এর কাছে এসে কোরআন পাঠ করতেন এবং তাঁর মৃত্যুর বছরে দুই বার পাঠ করে শুনান। (বুখারি, হাদিস: ৪৯৯৭, ৪৯৯৮)

কিছু আলেমের মতে, কোরআনের কিছু সুরার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আর কিছু সাহাবায়ে কেরামের ইজতিহাদে নির্ধারিত হয়েছে। ফাতাওয়া লাজনা দায়েমায় এভাবে এসেছে-আমরা এমন কোনো নির্ভরযোগ্য দলিল পাইনি যেখানে বলা হয়েছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সুরার নাম রেখেছেন। তবে কিছু সহিহ হাদিসে কিছু সুরার নাম পাওয়া যায়: যেমন—আল-বাকারা, আলে ইমরান ইত্যাদি।অন্য সুরাগুলোর ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো, সেগুলোর নাম সাহাবায়ে কেরাম রেখেছেন।’
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd