1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কোরআনের বাণী, আল্লাহর প্রতিশ্রুতি অলঙ্ঘনীয়

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ধর্ম ও জীবন ডেস্ক : ثُمَّ صَدَقۡنٰهُمُ الۡوَعۡدَ فَاَنۡجَیۡنٰهُمۡ وَ مَنۡ نَّشَآءُ وَ اَهۡلَكۡنَا الۡمُسۡرِفِیۡنَ সরল অনুবাদ : তারপর আমি তাদের প্রতি কৃত ওয়াদা পূর্ণ করলাম। আমি তাদের ও যাদের ইচ্ছা করেছি রক্ষা করলাম আর সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করে দিলাম।

সংক্ষিপ্ত ব্যাখ্যা :
পূর্ববর্তী জাতিদের ইতিহাস শুধুমাত্র এ কথা বলে না যে, পূর্বে যেসব রাসুল পাঠানো হয়েছিল তারা মানুষ ছিলেন, বরং এ কথাও বলে যে তাদের সাহায্য ও সমর্থন করার এবং তাদের বিরোধিতাকারীদের ধ্বংস করে দেওয়ার যতগুলো অঙ্গীকার আল্লাহ তাদের সঙ্গে করেছিলেন সবই তিনি পূর্ণ করেছেন। এমনকি যেসব জাতি তাদের প্রতি অমর্যাদা প্রদর্শন করার চেষ্টা করেছিল তারা সবাই ধ্বংস হয়েছে।
অতএব, নিজেদের পরিণতি তোমরা নিজেরাই চিন্তা করে নাও। (তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাকারিয়া)

আল্লাহ তাআলা যুগে যুগে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী যারা তার নবীদের সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে, তাদের তিনি ধ্বংস করে দিয়েছেন। আর নবীদের এবং মুমিনদের রক্ষা করেছেন। এভাবেই তিনি মুমিনদের সাহায্য করেন।
(তাফসিরে আহসানুল বায়ান)

শিক্ষা ও বিধান

১. আল্লাহ তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেন। সেটা মুমিনদের রক্ষা করার হোক কিংবা জালেমদের ধ্বংস করে দেওয়ার হোক আল্লাহ অবশ্যই তাঁর ওয়াদা পূর্ণ করেন।

২. আল্লাহ যাকে ইচ্ছা রক্ষা করেন। তাই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা উচিত।

৩. যারা অহংকার করে, অন্যায় করে এবং সীমালঙ্ঘন করে, তাদের শেষ পরিণাম ধ্বংস। এ আয়াত আমাদের জন্য সতর্কবার্তা।

৪. ইতিহাসকে মূল্যায়ন করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। কেননা, যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের পতন অনিবার্য।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd