1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কোটি টাকার অনুদান পেল বাংলাদেশি সিনেমা

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় থাকা সিনেমাটি এবার কোটি টাকার অনুদান পেল।

নির্মাতা রুবাইয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মানিতে চলমান ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসব-সংশ্লিষ্ট আন্তর্জাতিক অনুদান কর্মসূচির আওতায় সিনেমাটি এই আর্থিক সহায়তা পেয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া বার্লিন চলচ্চিত্র উৎসব শেষ হবে ২২ ফেব্রুয়ারি। উৎসব চলাকালীন প্রকাশ করা হয়েছে ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ড-এর অনুদানপ্রাপ্ত সিনেমার তালিকা। বিশ্বের বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

অনুদান হিসেবে সিনেমাটি ৮০ হাজার ইউরো পেয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৬ লাখ টাকার বেশি।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ অনুষ্ঠানে নির্বাচিত ১৪টি ফিচার চলচ্চিত্রের নাম ঘোষণা করে ফন্ডাজিওন প্রাডা। এসব সিনেমার জন্য মোট অনুদানের পরিমাণ ছিল প্রায় দেড় মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকার বেশি।

এরই মধ্যে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী অভিনয় করলেও সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা জাইনিন করিম চৌধুরীকে।

উল্লেখ্য, এর আগেও একই সিনেমার জন্য আন্তর্জাতিক অনুদান পেয়েছিলেন রুবাইয়াত হোসেন। ২০২২ সালে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে সিনেমাটি ৫০ হাজার ইউরো সহায়তা পেয়েছিল। ফলে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা পেল এই প্রকল্প।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd