1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : কুমিল্লা নগরীতে পলো দিয়ে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর নোয়াপাড়া এলাকায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন চলে। এতে দুই শতাধিক মৎস্যশিকারী পলো দিয়ে মাছ শিকার করেন।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরার আনন্দ উপভোগ করেন।

মৎস্যশিকারী নজির আহমেদ জানান, কুমিল্লার ৫টি গ্রুপ আছে। তারা বিভিন্ন উপজেলায় গিয়ে বাণিজ্যিকভাবে ধরে। আজ এখানে ২২০ জন এই পুকুরে নেমেছেন। জনপ্রতি টিকিট ১৫০০ টাকা করে দিয়েছেন। তিনি ১০ কেজির মতো মাছ ধরতে পেরেছেন।

স্থানীয় বাসিন্দা মো. বাশার বলেন, ‘‘এখানে আনন্দটাই বড়। আমরা মাছে-ভাতে বাঙালি। নতুন প্রজন্ম পলো দিয়ে মাছ ধরার সঙ্গে পরিচিত হয়েছে।’’

অনুষ্ঠানটি আয়োজন করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মাছ ধরা উৎসব চলমান থাকবে বলে জানান তিনি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd