1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও ‘লালযাত্রা’ কর্মসূচির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট। বিকেল সাড়ে ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ফুলার রোডের স্মৃতি চিরন্তন পর্যন্ত অগ্রসর হয়।

লাল পোশাকে সজ্জিত নাট্যকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদী পথযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে এক ভিন্ন আবহ।

আয়োজকরা জানান, ২৫ মার্চের গণহত্যার শিকার শহীদদের স্মরণ এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতেই এ ‘লালযাত্রা’র আয়োজন। শহীদদের রক্ত ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল রং এখানে শোক ও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।

২০১১ সাল থেকে নিয়মিতভাবে এ আয়োজন করে আসছে প্রাচ্যনাট। প্রতি বছর কালরাত্রির প্রাক্কালে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার ভয়াবহতা এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd