1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কারিশমা কাপুরের অজানা পাঁচ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : কাপুর পরিবারের কন্যা হলেও বলিউডে চলচ্চিত্র জীবন শুরু করা সহজ ছিল না কারিশমা কাপুরের। ক্যারিয়ারের শুরুতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। সব সংকট কাটিয়ে ঝলমলে এই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে নেন কারিশমা। যদিও এখন আর অভিনয়ে নিয়মিত নন। তবে নানা কারণেই আলোচনায় থাকেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) কারিশমা কাপুরের জন্মদিন। আজ ৫২ বছর পূর্ণ করে তিপান্নতে পা রাখেতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিশেষ দিনে তার অজানা পাঁচ তথ্য নিয়ে এই প্রতিবেদন—

‘লোলো’ ডাকনামের পেছনের গল্প
কারিশমা কাপুরের ভক্তরা জানেন, তার মা ববিতা কাপুরই তাকে ‘লোলো’ ডাকনামটি দিয়েছিলেন। হলিউড অভিনেত্রী জিনা লোলোব্রিজিদার নাম থেকে অনুপ্রাণিত হয়ে মেয়ের এই নাম রাখেন তিনি। ‘জিনা লোলোব্রিজিদার’ ইতালিয়ান শব্দ। তবে মজার বিষয় হলো—সিন্ধি ভাষায় ‘লোলি’ নামে একটি মিষ্টান্নও রয়েছে, যার সঙ্গেও এই নামের সম্পর্ক আছে।

কারিশমার অনন্য চোখের রং
বিশ্বাস করেন আর নাই করেন, কাপুর পরিবারের চতুর্থ প্রজন্মের মধ্যে কারিশমা কাপুর একমাত্র নারী, যার চোখের রং ব্লু-গ্রিন (নীল-সবুজ)। আর পঞ্চম প্রজন্মে এই বৈশিষ্ট্য কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতির পুত্র তৌমুর আলী খান পেয়েছে।

যেসব জনপ্রিয় চরিত্র ফিরিয়েছেন কারিশমা
কারিশমা কাপুর তার ক্যারিয়ারে অনেক বিখ্যাত চরিত্রের প্রস্তাব ফিরিয়েছেন। এর মধ্যে হলো—‘ইশক’ (১৯৯৭) সিনেমায় জুহি চাওলার চরিত্র, ‘গুপ্ত’ (১৯৯৭) সিনেমায় মনীষা কৈরালার চরিত্র। তাছাড়া কারিনা কাপুর খানের ‘অশোক’ (২০০১) ও ‘তালাশ’ সিনেমার চরিত্রসহ বেশ কিছু প্রস্তাব ফেরান এই অভিনেত্রী।

কারিশমার আইডল
মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীকে অত্যন্ত শ্রদ্ধা করেন কারিশমা কাপুর। ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) সিনেমায় মাধুরীর সঙ্গে অভিনয় করেন এবং ‘জিরো’ (২০১৮) সিনেমায় বিশেষ একটি চরিত্র রূপায়নের মধ্য দিয়ে শ্রীদেবীর সঙ্গে পর্দা ভাগ করে নেন কারিশমা।

কোকা-কোলার প্রথম বলিউড অ্যাম্বাসেডর
বলিউডের প্রথম অভিনেত্রী হিসেবে কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন কারিশমা কাপুর। লাক্সের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞাপনে অংশ নেন এই অভিনেত্রী।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd