1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের যাত্রীরা

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : নেপালের কাঠমাণ্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বাতিল করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে যাত্রী নিয়ে টার্মিনাল এলাকা ছাড়ার পর ত্রুটি ধরা পড়লে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

পরে যাত্রীদের নামিয়ে অপেক্ষায় রাখা হয়। এতে শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন।ফ্লাইটটির নম্বর বিজি-৩৭২। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার বিকেল ৪টায় কাঠমাণ্ডু থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

বোর্ডিং শুরু হয় বিকেল ৩টায়।ফ্লাইটের এক যাত্রী জানান, নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে সেটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

তিনি বলেন, উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার পর প্রায় দুই ঘণ্টা যাত্রীদের টার্মিনালে অপেক্ষা করতে হয়েছে। ফ্লাইট কখন ছাড়বে, বিকল্প ফ্লাইটের ব্যবস্থা হবে কি না কিংবা লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে কি না, সে বিষয়ে শুরুতে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি। এতে বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমাণ্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। ত্রুটি মেরামতে কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

তিনি বলেন, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

বাবুল আক্তার আরো বলেন, কাঠমাণ্ডু থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হয়। বিজি-৩৭২ ফ্লাইটে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। তাঁদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে পরবর্তী ফ্লাইটে নেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি জানান, প্রয়োজনে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমাণ্ডুতে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটি এলে বিজি-৩৭২-এর সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd