1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

কমলাপুর স্টেশনের মূল ফটকে অটো–রিকশা ও সিএনজির দৌরাত্ম্য: যাত্রীদের ভোগান্তি চরমে

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদন । মতিঝিল নিউজ 24

ঢাকার ব্যস্ততম কমলাপুর রেলস্টেশনের মূল ফটক এখন যেন অঘোষিত স্ট্যান্ডে পরিণত হয়েছে। শুধু মহাসড়কেই নয়—স্টেশনের দরজায় প্রবেশ ও বের হওয়ার পথেও অটো–রিকশা এবং সিএনজি চালকদের অবৈধ দখলদারি যাত্রীদের জন্য বড় দুর্ভোগ সৃষ্টি করেছে।

যাত্রীরা জানান, ট্রেন থেকে নেমে ব্যাগ-ব্যাগেজ নিয়ে বের হতেই বাধার মুখে পড়তে হচ্ছে। মূল ফটকের দু’পাশ দখল করে রাখা অটো–রিকশা চালকদের টানাটানি, ডাকাডাকি আর ভাড়া নিয়ে তর্ক-বিতর্কে নেমে গিয়ে ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। অনেকে বলেন, নীল পোশাক পরা কিছু চালক জোর করে যাত্রী ধরার চেষ্টা করে, ফলে এলোমেলো হয়ে পড়ে চলাচলের স্বাভাবিক পথ।

এ অবস্থার কারণে শুধু সাধারণ যাত্রীই নয়—বৃদ্ধ, নারী ও শিশুরাও সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। ব্যাগ নিয়ে বের হওয়ার সুযোগ না থাকায় ফটকের সামনে সৃষ্টি হচ্ছে স্থায়ী যানজট এবং বিশৃঙ্খলা।

যাত্রীদের দাবি, কমলাপুর স্টেশনের মূল ফটকের সামনে থেকে অবৈধ অটো–রিকশা ও সিএনজি স্ট্যান্ড সরিয়ে নিয়মিত পর্যবেক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে যাত্রীসেবা উন্নত হবে এবং স্টেশনের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd