মতিঝিল নিউজ এর নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) স্থায়ী পরিষদের সদস্য, দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক, কবি অশোক ধর স্যারের ৫৬তম শুভ জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে মতিঝিল নিউজ পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ আক্তার হোসেন মিলন, অনলাইন সম্পাদক মোঃ জিয়াউর রহমানসহ মতিঝিল নিউজের অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা ফুলের শুভেচ্ছা জানিয়ে কবি অশোক ধর স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা, সাহিত্য ও সমাজসেবায় তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সবাই কবি অশোক ধর স্যারের সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিক অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
মতিঝিল নিউজ পরিবারের পক্ষ থেকে কবি অশোক ধর স্যারকে ৫৬তম শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁর আগামী দিনের পথচলা সুখ, সমৃদ্ধি ও সাফল্যে ভরে উঠুক—এই কামনা করা হয়।