1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

ঈদে ব্যান্ড সংগীতে মাতবে বিটিভি

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ঈদ মানেই আনন্দ, উৎসব আর সংগীতের বিশেষ আয়োজন। সেই আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শো নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

দুই পর্বে সাজানো এ আয়োজনে এক পর্বে থাকবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। ব্যান্ডটি তাদের বহুল শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ নামের এই পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।

ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে ব্যান্ড শোটি। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনায় ঈদের আনন্দময় সন্ধ্যা হয়ে উঠবে আরো উচ্ছ্বাসময়—এমনটাই প্রত্যাশা সংগীতপ্রেমীদের।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd