নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন হীরা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের মাঝে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই কামনা করেন তিনি।
আলমগীর হোসেন হীরা দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিসহ মতিঝিল থানা যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।