🟢 মতিঝিল নিউজ বিশেষ প্রতিবেদন
🌙 ঈদের আনন্দ ছড়িয়ে দিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ফজলুল হক ফজলু 🌙
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফজলুল হক ফজলু।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। এই পবিত্র দিনে আমরা যেন সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাই।”
এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতিও আন্তরিক ঈদ মোবারক জানান। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, ফজলুল হক ফজলু মতিঝিল থানা ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।