1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আনু

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মতিঝিল থানা ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আনু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র ঈদ সকলের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আলহাজ্ব আনোয়ার হোসেন আনু দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
তিনি আরও বলেন, আসুন ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর, মানবিক সমাজ গঠনে একসাথে কাজ করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd