1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

ইসরায়েলি আগ্রাসন, লেবাননে নিহত বেড়ে ২১৬৭, যুদ্ধবিরতি কবে?

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। এতে এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এর মধ্যে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৭ হাজার ৬১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিশু।

এদিকে হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেছে, ইরান ও আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় লেবাননে ‘শিগগিরই’ একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

লেবাননের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা আলজাজিরাকে নিশ্চিত করেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে। তবে এই যুদ্ধবিরতি কখন শুরু হবে বা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা দিতে পারেননি।

উভয় কর্মকর্তাই জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd