1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে মালালার বার্তা

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নারীদের অধিকার নিয়েও কথা বলেন।

এক্স পোস্টে মালালা বলেন, ‘আমি স্বাধীনতা ও মর্যাদার দাবিতে ইরানের জনগণ ও মেয়েদের পাশে দাঁড়াই। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার অধিকার তাদের প্রাপ্য।’

তিনি বলেন, ‘ইরানের জনগণ বহুদিন ধরে এই দমন-পীড়নের বিষয়ে সতর্ক করে আসছে, তা-ও বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকি নিয়ে। কিন্তু তাদের কণ্ঠস্বর দশকের পর দশক ধরে স্তব্ধ করে রাখা হয়েছে। এই বিধিনিষেধগুলো লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণের একটি বিস্তৃত ব্যবস্থার অংশ, যা বিচ্ছিন্নতা, নজরদারি ও শাস্তির মাধ্যমে পরিচালিত এবং যা শ্রেণিকক্ষের গণ্ডি ছাড়িয়ে স্বাধীনতা, পছন্দ ও নিরাপত্তাকে ব্যাপকভাবে সীমিত করে।’

ইরানের নারীরা তাদের প্রাপ্য অধিকার দাবি করে উল্লেখ করে মালালা বলেন, ‘ইরানে চলমান বিক্ষোভকে দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত মেয়েদের ও নারীদের স্বায়ত্তশাসনের ওপর বিধি-নিষেধ থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। শিক্ষাসহ জনজীবনের সব ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইরানের মেয়েরাও, বিশ্বের সব জায়গার মেয়েদের মতোই, মর্যাদাপূর্ণ জীবন দাবি করে।’

মালালা আরো বলেন, ‘তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দাবি করছে, তাদের কণ্ঠস্বর শোনা হোক। সেই ভবিষ্যৎ অবশ্যই ইরানের জনগণের দ্বারা পরিচালিত হতে হবে এবং সেখানে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে, বহিরাগত শক্তি বা দমনমূলক শাসনের দ্বারা নয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd