1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

আল্লাহর ভালোবাসা লাভের দোয়া

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ধর্ম ও জীবন ডেস্ক : সাওবান (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) একদিন ফজরের নামাজের পর আমাদের কাছে এসে বললেন, ‘গত রাতে আমার প্রতিপালক আমার কাছে সর্বোত্তম রূপে আগমন করেছেন এবং বলেছেন, ‘হে মুহাম্মদ! তুমি কি জানো, ঊর্ধ্বজগতের সম্মানিত পরিষদ (মালায়ে আলা) কোনো বিষয় নিয়ে আলোচনা করছে?’ আমি বললাম, ‘না, হে আমার রব।’ তখন তিনি আমার কাঁধে তাঁর হাত রাখলেন। ফলে আমি আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু যেন প্রত্যক্ষ করতে লাগলাম।

এরপর আমি বললাম, ‘হ্যাঁ, হে আমার রব! তারা ‘কাফফারা (গুনাহ মোচনের উপায়) এবং মর্যাদা বৃদ্ধি করে এমন আমলসমূহ নিয়ে আলোচনা করছে। ’ তিনি বললেন, ‘মর্যাদা বৃদ্ধি করে এমন কাজগুলো হলো, ‘ক্ষুধার্তকে আহার করানো, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষ ঘুমিয়ে থাকাকালে রাতে নামাজ আদায় করা।’

আর কাফফারাস্বরূপ আমল হলো, ‘কষ্টসাধ্য হলেও উত্তমভাবে অজু করা, জামাতে নামাজ আদায়ের জন্য পায়ে হেঁটে মসজিদের দিকে অগ্রসর হওয়া এবং নামাজ শেষে মসজিদে অবস্থান করা।’

এরপর তিনি বললেন, ‘হে মুহাম্মদ, তুমি বলো, তোমার কথা শোনা হবে। তুমি প্রার্থনা করো, তোমাকে প্রদান করা হবে।
’ আমি বললাম, ‘হে আমার রব! আমাকে শিক্ষা দিন।’

তখন তিনি বললেন, এভাবে বলো, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে সৎকর্ম সম্পাদনের তাওফিক চাই, মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই এবং দরিদ্রদের ভালোবাসার তাওফিক চাই। আমি আপনার কাছে আমার জন্য ক্ষমা ও দয়া প্রার্থনা করি। আপনি যদি কোনো জাতিকে পরীক্ষায় নিপতিত করতে চান, তবে আমাকে সেই পরীক্ষায় পতিত করার আগেই আপনার সান্নিধ্যে তুলে নিন।

এরপর আল্লাহ তাঁকে পাওয়ার সহজ একটি দোয়া শিখিয়ে দেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَعَمَلًا يُبَلِّغُنِي حُبَّكَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, ওয়া আমালান ইউবাল্লিগুনি হুব্বাকা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার ভালোবাসা চাই, এবং যে আপনাকে ভালোবাসে, তার ভালোবাসা চাই। আর এমন আমল করার তৌফিক চাই, যা আমাকে আপনার ভালোবাসায় পৌঁছে দেয়। (তিরমিজি, হাদিস নং : ৩২৩৫, মুসনাদে আহমাদ, হাদিস নং : ২২১৬২)
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd