1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ?

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মতিঝিল নিউজ বিনোদন ডেস্ক : সঞ্জয়লীলা বানসালির বহু প্রতীক্ষিত ‘ইনশাআল্লাহ’ সিনেমাটি আবারও আলোচনায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ছবিটি নতুন করে শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা—এমনটাই শোনা যাচ্ছে বলিউড অন্দরে।

শুরুর দিকে সিনেমাটিতে সালমান খান ও আলিয়া ভাটকে জুটি হিসেবে দেখা যাবে বলে জানা গিয়েছিল। তবে বানসালির সঙ্গে মতবিরোধের জেরে ছবিটি থেকে সরে দাঁড়ান সালমান। এরপর থমকে যায় ছবির কাজ।

এবার নতুন খবর, সালমানের জায়গায় শাহরুখ খানকে ভাবছেন বানসালি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, আলিয়া ভাটের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে কিং খানকে।

বলিউড সূত্রের খবর, ছবিটির জন্য শুরু থেকেই বানসালির প্রথম পছন্দ ছিলেন শাহরুখ। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখ খান কিংবা বানসালি—দু’জনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

এর আগে প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সৃজনশীল মতভেদের কারণেই ছবিটি থেমে যায়। তিনি বলেন, “ভাগ্য ভালো বা খারাপ যে, ছবির কাজ শুরু হয়নি।কারণ এর মধ্যেই বড় সমস্যা হয় এবং সালমান সেট ছেড়ে চলে যান।”

তিনি আরো বলেন, “সালমান আর বানসালি একসঙ্গে কাজ করতে চাননি। আমি বানসালির সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।”

একসময় এই ছবির নায়ক হিসেবে হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল।তবে শেষ পর্যন্ত সেটিও বাস্তবায়ন হয়নি।

জানা গেছে, ইনশাআল্লাহ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, এই ছবিকে ঘিরে শাহরুখ ও বানসালির মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে এবং শাহরুখও আগ্রহ দেখিয়েছেন।
মতিঝিল নিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd