1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

‘আমচোর’ অপবাদ দিয়ে শিশুশিক্ষার্থী নির্যাতন, সেই প্রধানশিক্ষক বরখাস্ত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে তিন শিশুশিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও মানসিকভাবে অপমান করার ঘটনায় প্রধান শিক্ষক গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই বরখাস্ত কার্যকর হবে।

জানা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী বিদ্যালয় চত্বরে থাকা গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় তাদের প্রত্যেককে চারটি করে বেত্রাঘাত করা হয়। পরে শিক্ষার্থীদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের বারান্দায় ঘোরানো হয় বলে অভিযোগ ওঠে।

এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে শিক্ষা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন আরও জানান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি নিজেও বুধবার বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।

তিনি বলেন, প্রধান শিক্ষক গোল সাহানারা শিক্ষার্থীদের বেত্রাঘাত করা এবং জুতার মালা ও ‘আমচোর’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় উপপরিচালক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।এদিকে, শিশু শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd