অনলাইন ডেক্স :
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দীন। তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ বাচ্চুকে মোহাম্মদপুর থানা পুলিশ আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে চারদিন পর ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ।