1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : আবারো অভিনয়ে ফিরতে চান এ সময়ের ব্যস্ত ডিজে সুমী। বর্তমানে ইভেন্ট, করপোরেট, ক্লাব ও ওয়েডিং শো নিয়েই ব্যস্ত সময় পার করলেও অভিনয়ই এখন তার প্রধান লক্ষ্য। এজন্য মিডিয়ার পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তিনি।

সুলতানা রাজিয়া সুমী ২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেন। ২০০৩ সালে অভিনয় জীবন শুরু করে টানা সাত বছর চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন।

চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের স্বপ্ন’ ছিল তার প্রথম চলচ্চিত্র। উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। টেলিভিশনে নজরুল কোরেশী ও দেবাশিষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় কাজ করার পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ন গ্রুপ ও ডোরেমন কেকের বিজ্ঞাপনের মডেল হিসেবেও পরিচিতি লাভ করেন।

২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয়ে দীর্ঘ বিরতি নেন। বর্তমানে ডিজে পেশায় সফল হলেও আবার অভিনয়েই নিয়মিত হতে চান তিনি। এ প্রসঙ্গে ডিজে সুমী বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।”

মিডিয়ায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুমী বলেন, “মিডিয়ার কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং আগ্রহ আরো বাড়িয়ে দেয়।”
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd